করণীয় বিষয়সমূহ
১) লক্ষ্য নির্ধারণ করা :
সরকারি চাকরি, বেসরকারি চাকরি, গবেষণা না উচ্চশিক্ষা,কোন পথে যেতে চান তা স্পষ্ট করুন।
২) বিসিএস ও সরকারি চাকরির প্রস্তুতি:
সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত ও বিশ্লেষণ ক্ষমতার উপর নিয়মিত পড়াশোনা করুন।
৩) এমএসসি / উচ্চশিক্ষার পরিকল্পনা করা
প্রাণিবিদ্যা বা সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি করলে শিক্ষকতা ও গবেষণার সুযোগ বাড়ে।
৪) প্রফেশনাল স্কিল ডেভেলপ করা: ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের ট্রেনিং যেমন Leadership,Team Work,Communication Skill,Motivation,Stress Management ইত্যাদি বিভিন্ন ধরনের ট্রেনিংয়ে অংশগ্রহণ করা এবং নিজের স্কিল বৃদ্ধি করা
৫) কম্পিউটার স্কিল ডেভেলপ করা : কম্পিউটার সংক্রান্ত কাজ যেমন MS Word, Excel, Power Point, Advance Excel,Data Management & Analysis ও অনলাইন আবেদন দক্ষতা অর্জন করুন।
৬) ইংরেজি দক্ষতা বৃদ্ধি করা
চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ের জন্য ইংরেজি লেখা ও বলার চর্চা করুন।
চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত দেখা
৭) জব সার্কুলার এনালাইসিস : কোন চাকরি আপনার জন্য পারফেক্ট সেই জব সার্কুলার টা ভালো করে এনালাইসিস করা
৮) সরকারি চাকরি: সরকারি গেজেট, পিএসসি ও নির্ভরযোগ্য চাকরির ওয়েবসাইট ফলো করুন।
৯) সিভি ও রিজিউম তৈরি : সিভি ও আবেদনপত্র সুন্দরভাবে তৈরি করা
পরিষ্কার, সংক্ষিপ্ত ও তথ্যভিত্তিক সিভি তৈরি করুন।
১০) নেটওয়ার্কিং বৃদ্ধি : কোচিং বা গ্রুপ স্টাডি করা,ভালো গাইডলাইন পেতে সহপাঠী বা সিনিয়রদের সাথে যুক্ত থাকুন, নেটওয়ার্কিং বাড়ানো
সিনিয়র, শিক্ষক ও পেশাজীবীদের সাথে যোগাযোগ বজায় রাখুন।
১১) ধৈর্য ও আত্মবিশ্বাস: নিজের প্রতি নিজের কনফিডেন্স হারানো যাবে না, চাকরি পেতে সময় লাগতে পারে—নিজের উপর বিশ্বাস রাখুন।
বর্জনীয় বিষয়সমূহ
১) লক্ষ্যহীনভাবে সময় নষ্ট করা
২) নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া পড়াশোনা বা প্রস্তুতি নেওয়া এড়িয়ে চলুন।
৩) শুধু সার্টিফিকেটের উপর ভরসা করা
৪) স্কিল ও জ্ঞান ছাড়া শুধু ডিগ্রি চাকরি নিশ্চিত করে না।
৫) গুজব বা ভুল তথ্যের উপর নির্ভর করা
“এই সাবজেক্টে চাকরি নেই”—এ ধরনের কথা শুনে ৬) হতাশ হওয়া ঠিক নয়।
৭) দেরিতে প্রস্তুতি শুরু করা
৮) পরীক্ষার বিজ্ঞপ্তির পর নয়, আগেই প্রস্তুতি নিন।
৯) একাধিক লক্ষ্য নিয়ে বিভ্রান্ত হওয়া
১০) সবকিছু একসাথে করতে গিয়ে কিছুই না হওয়ার ঝুঁকি থাকে।
১১) আত্মবিশ্বাস হারানো
বারবার ব্যর্থ হলে নিজেকে অযোগ্য ভাবা বড় ভুল।
১২) শরীর ও মানসিক স্বাস্থ্যের অবহেলা করা
১৩) অতিরিক্ত চাপ নিয়ে পড়াশোনা করলে ক্ষতি হয়।
১৪) অনৈতিক বা শর্টকাট পথে চাকরি খোঁজা
১৫) দালাল বা অবৈধ উপায় থেকে দূরে থাকুন।
মো: সারোয়ার হোসেন রুপন
বিএসসি (সম্মান): ২০০১-০২
এমএসসি (ফিশারিজ): ২০০৫-০৬
বিভাগীয় প্রধান,মানবসম্পদ বিভাগ
সাম্প্রতিক মন্তব্যসমূহ