৮ জুলাই ২০২৬ ইং তারিখ রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশন এবং মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MOU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষিকা, রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশনের সকল সদস্য, বর্তমানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা মেডিপ্যাথ ডায়াগনস্টিক কমপ্লেক্স এ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ মূল্যছাড় (Discount) উপভোগ করবেন।
এই চুক্তির আওতায় প্যাথলজিক্যাল টেস্ট, ইমেজিং টেস্ট (যেমন: এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ইকো, সিটি স্ক্যান, এমআরআইসহ প্রযোজ্য অন্যান্য পরীক্ষা) এবং বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেবায় বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হবে। এর ফলে উপকারভোগীরা উন্নতমানের স্বাস্থ্যসেবা তুলনামূলক কম খরচে গ্রহণের সুযোগ পাবেন।
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশন বিশ্বাস করে, এই উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য এবং তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যকল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই সমঝোতা চুক্তির মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে উঠবে, যা সংশ্লিষ্ট সকলের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে।
সাম্প্রতিক মন্তব্যসমূহ