পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাদ্রাসাতুল আকসা ইসাহাক হাসিনা হাফিজিয়া মাদ্রাসা, আলিগঞ্জ পশ্চিম পাড়া,পবা, রাজশাহী মাদ্রাসায় আজকের এই আয়োজন,
ধর্মীয় মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়, অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান, আলোচনায় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ ধরনের ইফতার আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সাম্প্রতিক মন্তব্যসমূহ