logo

দরিদ্র শিক্ষার্থীর পাশে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন

Blog single photo

১৮ মার্চ ২০২৬ ইং তারিখ

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের এক অসচ্ছল শিক্ষার্থীর সার্বিক সহায়তায় এগিয়ে আসা হয়েছে।

জানা যায়, আর্থিক সংকটের কারণে উক্ত শিক্ষার্থীর ফরম ফিলাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নজরে এলে তারা দ্রুত প্রয়োজনীয় ফরম ফিলাপের সম্পূর্ণ অর্থ সহায়তা প্রদান করে, যার ফলে শিক্ষার্থীর শিক্ষাজীবনে সম্ভাব্য প্রতিবন্ধকতা দূর হয়।

এছাড়াও আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে শিক্ষার্থীর পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক এবং প্রয়োজনীয় ঈদ বাজার সামগ্রী প্রদান করা হয়। এই উদ্যোগের ফলে পরিবারটি স্বস্তি ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, শিক্ষা ও মানবিক সহায়তা একে অপরের পরিপূরক। একজন শিক্ষার্থীকে সহায়তা করা মানে একটি পরিবারের ভবিষ্যৎকে আলোকিত করা। তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়।

সহায়তা পেয়ে শিক্ষার্থী ও তার পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই সহমর্মিতার জন্য সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করেছেন।

উল্লেখ্য, রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের পর থেকে সমাজের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

আপনার মতামত লিখুন

Top