১৮ মার্চ ২০২৬ ইং তারিখে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী তাহেরপুরে প্রাণিবিদ্যা বিভাগের এক প্রয়াত শিক্ষার্থীর পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নতুন পোশাক ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্রাণিবিদ্যা বিভাগের ওই প্রাক্তন শিক্ষার্থী পারিবারিক বংশগত জটিল রোগে আক্রান্ত হয়ে কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করেন। তার অকাল প্রয়াণে পরিবারটি গভীর শোকের পাশাপাশি আর্থিক সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এই প্রেক্ষাপটে মানবিক দায়বদ্ধতা থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন তার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে।
অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অর্থ সংগ্রহ করে প্রয়াত শিক্ষার্থীর পরিবারের জন্য ঈদের নতুন পোশাক,নগদ অর্থ এবং খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত সদস্যরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, “আমরা শুধু একটি সংগঠন নই, আমরা একটি পরিবার। আমাদের কোনো সদস্য বা তার পরিবার সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
সাম্প্রতিক মন্তব্যসমূহ