রাজশাহী, ২৯ এপ্রিল ২০২৬
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আজ সকাল ১০ টায় রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে ১০৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে “ক্যারিয়ার প্ল্যানিং” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে সফলতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়, ভবিষ্যতে এই ধরনের যুগোপযোগী নানাবিধ ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্কিল নিয়ে প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ড. মোসাম্মাৎ জাহান্নারা আক্তার বানু
এছাড়াও বিভাগটির অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি এবং সদস্য সচিব,
উক্ত প্রশিক্ষণ টি প্রদান করেন প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব মো: সারোয়ার হোসেন রুপন,
তারা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ সেশনে ক্যারিয়ার গঠন, লক্ষ্য নির্ধারণ, যোগাযোগ দক্ষতা এবং বর্তমান চাকরি বাজারের চাহিদা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে, যাতে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারে।
সাম্প্রতিক মন্তব্যসমূহ