logo

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠন

Blog single photo

২ রা অক্টোবর ২০২৫ ইং তারিখ


রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে বিভাগের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিনচালনা করার উদ্দেশ্যে প্রাণিবিদ্যা বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক জনাব ড. মোছাম্মৎ জাহানারা আক্তার বানু ম্যাডামের সার্বিক তত্বাবধানে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। উক্ত সংগঠনটি আনুষ্ঠানিকভাবে রাজশাহী কলেজ এর সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যাপক মু.যহুর আলী স্যার এর অনুমতি স্বাপেক্ষ্যে যাত্রা শুরু করেছে। উক্ত সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন হিসাবে তাদের গঠনতন্ত্র অনুযায়ী সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে, প্রাণিবিদ্যা বিভাগের বর্তমান ছাত্র ছাত্রীদের রেজাল্ট ভালো করার সাপেক্ষ্যে বাৎসরিক বৃত্তি প্রদান,দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান, গবেষনা ল্যাব প্রতিস্থাপন,মাসিক নিউজলেটার প্রকাশ করা,ক্যারিয়ার গাইডেন্স বিভিন্ন ধরনের ট্রেনিং আয়োজন,ক্যারিয়ার কাউন্সিলিং,জব ফেয়ার আয়োজন,বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে জব সংক্রান্ত এগ্রিমেন্ট করা,বাৎসরিক মিলনমেলা আয়োজন,বিভিন্ন ধরনের স্কীল সংক্রান্ত প্রশিক্ষন প্রদান,বেকারদের কর্মসংস্থান,বিভাগের সম্মানিত শিক্ষকমন্ডলী সহ সকল শিক্ষার্থীদের জন্য কর্পোরেট হেলথ কার্ড সুবিধা প্রদানসহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করার উদ্দেশ্যে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশন যাত্রা শুরু করেছে। প্রাক্তন ছাত্র ছাত্রীদের উক্ত সংগঠনটির আহব্বায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন মাষ্টার্স ২০০২-২০০৩ সেশনের শিক্ষার্থী জনাব মো: গোলাম কালাম মুরশেদ কাজেম এবং সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন অনার্স ২০০১-২০০২ সেশনের শিক্ষাথী জনাব মো: সারোয়ার হোসেন রুপন।

আপনার মতামত লিখুন

Top