logo

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Blog single photo

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মানবিক ও প্রশংসনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় রাজশাহী কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং পবা বায়া এলাকার কিছু অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আজ রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ,

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল,তেল, চিনি, মসলা, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যা প্রাপকদের ঈদ উদযাপনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপস্থিত সুবিধাভোগীরা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তা তাদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে বলে উল্লেখ করেন।

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ সমাজের অন্যান্য সংগঠন ও ব্যক্তিদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আপনার মতামত লিখুন

Top