গতকাল রাজশাহী শহরের আলু পট্টি মোড়ে অবস্থিত আমানা ফুড ভিলা রেস্টুরেন্টে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদ্য গঠিত বর্তমান কমিটির সদস্যদের ইফতার মাহফিল এবং নিয়মিত সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি জনাব গোলাম মোর্শেদ কাজেম, উক্ত সভাই কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উপস্থিতিতে সংগঠনটির বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্ম প্ল্যানিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং অনুষ্ঠিত হয় এবং উক্ত মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রমজান মাসে দরিদ্র শিশুদের মাঝে ঈদের বস্ত্র বিতরণ, এতিমদের মাঝে ইফতার বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ,দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সমগ্রী বিতরণ, মেধাবী ছাত্র ও ছাত্রীদের ফরম ফিলাপের ব্যবস্থা করা, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেওয়া হয়,
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রাক্তন শিক্ষার্থী এবং রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক জনাব আব্দুল মজিদ প্রামানিক, এছাড়াও সংগঠনটির বর্তমান কমিটির সদস্যগণ উপস্থিত থেকে তাদের নিজ নিজ গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন, পরবর্তীতে বৃহত্তর পরিসরে কিভাবে ইফতার মাহফিল এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়
সাম্প্রতিক মন্তব্যসমূহ