রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশন এবং ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর মধ্যে সদস্য কল্যাণমূলক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MOU) স্বাক্ষরিত হয়েছে।
সমগ্র বাংলাদেশের সকল ইবনে সিনা ব্রাঞ্চে এই সুযোগ সুবিধা সমূহ পাওয়া যাবে,
এই চুক্তির ফলে রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশনের সকল সদস্য, বর্তমানে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার (বাংলাদেশের সকল শাখা ) বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ মূল্যছাড় (Discount) সুবিধা পাবেন।
চুক্তির আওতায় প্যাথলজিক্যাল টেস্ট, ইমেজিং টেস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষায় বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হবে। এর ফলে উপকারভোগীরা উন্নত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা আগের তুলনায় অনেক কম খরচে গ্রহণের সুযোগ পাবেন।
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই এসোসিয়েশন বিশ্বাস করে, এই উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য এবং তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। একই সঙ্গে এটি সদস্যকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।
উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই সমঝোতা চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি পারস্পরিক সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং সংশ্লিষ্ট সকলেই এর সুফল ভোগ করবেন।
সাম্প্রতিক মন্তব্যসমূহ