logo

রাজশাহী কলেজে ”লিডারশিপ অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস ফর জব” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Blog single photo

রাজশাহী, ২৯ এপ্রিল ২০২৬


রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আজ দুপুর ১২ টায় রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে ৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে “লিডারশিপ অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস ফর জব” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা

অ্যালামনাই অ্যাসোসিয়েশন

এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ড. মোসাম্মাৎ জাহান্নারা আক্তার বানু। এছাড়াও বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। 

তারা বর্তমান প্রতিযোগিতামূলক চাকরি বাজারে সফল হতে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

উক্ত প্রশিক্ষণ টিতে ট্রেইনার হিসেবে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ গোলাম কালাম মুরশেদ (কাজেম ) এবং সদস্য সচিব মো: সারোয়ার হোসেন রুপন, 

তারা শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতা অর্জনের জন্য প্রয়োজনীয় মানসিকতা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


প্রশিক্ষণ সেশনে আত্মবিশ্বাস বৃদ্ধি, টিমওয়ার্ক, প্রেজেন্টেশন স্কিল, ইন্টারভিউ প্রস্তুতি এবং পেশাগত আচরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।


আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

আপনার মতামত লিখুন

Top