logo

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ

Blog single photo

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহী শহরের কাদিরগঞ্জ গোরস্থান এর পাশে অবস্থিত রওজাতুস সালেহীন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এবং 

মাদ্রাসাতুল আকসা ইসাহাক হাসিনা হাফিজিয়া মাদ্রাসা, আলিগঞ্জ পশ্চিম পাড়া,পবা, রাজশাহী এই দুইটি মাদ্রাসায় রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সভাপতি গোলাম মোর্শেদ কাজেম এবং সাধারণ সম্পাদক মো: সারোয়ার হোসেন রুপন এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ , পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের পথপ্রদর্শক। তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষা ও আদর্শে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনটির প্রত্যাশা শিক্ষার্থীরা কোরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে। অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Top