logo

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দরিদ্র অসহায় পরিবারের শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ

Blog single photo

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বেশ কয়েকটি দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ঈদ আনন্দ, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের প্রতিটি শিশুই যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে সমাজের সকল সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসতে হবে।

এ সময় শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হলে তাদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। উপস্থিত অভিভাবকরাও এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

Top